সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

নারী সমাবেশে নারীদে ব্যাপক সাড়া এবং মনোনয়ন প্রাত্যাশা করেছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম এর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৫ Time View

মোঃ মামুন হোসেন (কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুষ্টিয়া–২ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেছেন, “জনগণের হাসি ও ভালোবাসাই রাজনীতির আসল শক্তি। যদি আমরা মানুষের হৃদয়ের সঙ্গে সংযোগ হারাই, তাহলে রাজনীতি অর্থহীন হয়ে পড়ে।”
২৩ অক্টোবর বৃহস্পতিবার তিনি ভেড়ামারা বাজার ও তৎসংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তাঁর বক্তব্যে উঠে আসে রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক আচরণ, দলীয় ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতার এক গভীর বার্তা। ড. ইসলাম বলেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়—মানুষের ভালোবাসা, হাসি ও সম্মান অর্জন। জনগণের ভালোবাসা না পেলে কোনো নেতৃত্ব টেকে না।” তিনি যোগ করেন, “আমরা যদি মানুষের অনুভূতিকে সম্মান করতে না পারি, তবে গণতন্ত্র টেকে না, সমাজও ভেঙে পড়ে।” তাঁর বক্তব্যে আবেগপূর্ণভাবে উঠে আসে পারস্পরিক মানবিক সম্পর্কের মূল্য—“মানুষের হাসির অনুভূতি যেমন সারাবিশ্বে এক, তেমনি সম্মানের অনুভূতিও সবার মধ্যে একই।”
ভাষণে তিনি নারীসম্মানের প্রসঙ্গ টেনে বলেন, “আমার মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে আমাকে পৃথিবীতে এনেছেন। তাই নারীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। সমাজে নারীর প্রতি অসম্মান মানে মানবতার প্রতি আঘাত।” তিনি সতর্ক করে বলেন, “একটি দেশের স্থায়ী শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী নিরাপদ ও সম্মানিত। সামান্য অন্যায় বা অন্যায্য আচরণও জাতির স্থিতি নষ্ট করে দিতে পারে।”
ড. সাইফুল ইসলাম আরো বলেন, “বিএনপি কখনো ফ্যাসিবাদী রাজনীতিকে মেনে নেয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতারা বারবার জনগণকে আন্দোলনে আহ্বান জানিয়েছিলেন—গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।” তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই, বন্দুকের মুখে নয়। জনগণই আমাদের শক্তি, তাদের ভোটেই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।”
নিজ দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিতে ত্যাগ ছাড়া সাফল্য আসে না। অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। যারা ত্যাগ করবে, তারাই প্রকৃতভাবে জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্য।” তিনি স্পষ্টভাবে বলেন, “বিএনপি সবসময় সম্মান ও নীতির রাজনীতি করেছে। তাই আমরা যে জাতীয় সরকার গঠনের কথা বলছি, তা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে।”
প্রফেসর সাইফুল ইসলাম আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন আমাদের গণতন্ত্রের পুনর্জন্মের সুযোগ। প্রচলিত ভোটপদ্ধতিতে নানা ত্রুটি আছে—তাই আমাদের নতুন, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে হবে।” তিনি আহ্বান জানান, “এই নির্বাচন যেন হয় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সম্মানজনক। প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু শত্রুতা নয়।”

ভেড়ামারা ও মিরপুর অঞ্চলে তাঁর এই বক্তৃতা শোনার পর সাধারণ মানুষ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়। হাজারো মানুষ তাঁকে জড়িয়ে ধরে স্লোগান দেয়—“আমাদের নেতা সাইফুল ভাই! ধানের শীষে ভোট চাই!” স্থানীয় তরুণরা নিজেরা খরচ করে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে, হাতে রাখে বিএনপি’র ৩১ দফা লিফলেট। কেউ বলেন, “আমরা এই মানুষটাকেই আমাদের প্রার্থী হিসেবে চাই, যিনি রাজনীতিকে ভালোবাসার জায়গা থেকে দেখেন।”
বক্তৃতার শেষ অংশে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “রাজনীতি মানে বিভাজন নয়, ঐক্য। শত্রুতা নয়, শ্রদ্ধা। মানুষে মানুষে সম্পর্ক যত মজবুত হবে, রাষ্ট্র তত শক্তিশালী হবে।” তিনি মিরপুর–ভেড়ামারার জনগণের উদ্দেশে বলেছেন, “আমি বিনয়ের সঙ্গে বলছি, আমাকে যদি মনোনয়ন দেন, আমি এই অঞ্চলের মানুষের ভালোবাসার ঋণ শোধ করব জীবন দিয়ে। ইনশাল্লাহ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102