সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

দৌলতপুরে সজীবের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া  প্রতিনিধি :-

কুষ্টিয়া দৌলতপুরের ধর্মদহে উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসনাইন নাহিয়ান সজীব এর নেতৃত্বে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে ধর্মদহ বাজার ও এর আশেপাশের এলাকায় জনমানুষের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ শেষে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় দেওয়া বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরুণ ছাত্রনেতা মো: হাসনাইন নাহিয়ান সজীব বলেন, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও কাঙ্খিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দৌলতপুর আসনে দল যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দিবেন। আমাদের সকলের কর্তব্য তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে এই আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না, এমন কোন আচার আচরণ করবেন না বা কথা বলবেন না যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়, ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়। এবং কোন অবস্থাতে ষড়যন্ত্র কারীরা যেন সফল হতে না পারে।

এসময় উপজেলা বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102