সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে অধ্যাপক ড. সাইফুল ইসলামের পাশে সবসময় থাকবেন মিরপুরের জনসাধারণ।।।।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ Time View

মামুন হোসেন ভেড়ামারা প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সাইফুল ইসলাম আজ (৩০ সেপ্টেম্বর) মিরপুর উপজেলার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা-কর্মীরা সারাদেশে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে, যাতে সনাতনী ধর্মাবলম্বীরা নির্ভয়ে পূজা উদযাপন করতে পারেন। আজও আমি বেশ কিছু পূজামণ্ডপের খোঁজখবর নিয়েছি, যাতে সবাই নিরাপদে উৎসব পালন করতে পারেন।”
তিনি আরও বলেন, “আমরা একটি যুক্তিবাদী সমাজ চাই, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে মানুষ বসবাস করবে। কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতার মতো—‘যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান, আমি গাহি সাম্যের গান।’ বিএনপির ৩১ দফার মধ্যেও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া আছে।”
পরিদর্শন শেষে তিনি মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রাব্বানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন। সেখানে দলীয় ঐক্য, আন্দোলনের কৌশল ও জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন। এ শক্তিই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে দেবে।” এবং পূজামণ্ডপে জনগণের আবেগে ভেসে গেলেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন—বাংলাদেশের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। সকাল-বিকাল-রাত যেকোনো সময়ে আমরা আপনাদের পাশে থাকবে। এই প্রশ্নে কোনো আপস নেই।”
স্থানীয় পূজারিরা তাঁকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন। অনেকে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান। এক প্রবীণ ভক্ত বলেন, “আমরা একজন সৎ ও শিক্ষিত নেতাকে পাশে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102