সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

৩ রা সেপ্টেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ১১ই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারা মুক্তি দিবস এবং ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার  কোচ স্ট্যান্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৩ রা সেপ্টেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ১১ই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারা মুক্তি দিবস এবং ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা উপজেলা শাখা সদস্য সচিব শাহাজান আলি বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলেগিয়ে একসাথে কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিএনপি একটি সুসংগঠিত দল তা আমাদের প্রমান করতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে ভেড়ামারা উপজেলা পৌরসভা সহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাশাপাশি সকল ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের এবং সমর্থকদের মাঝে ৩১দফা সম্পর্কে ধারণা তা পৌঁছে দিতে হবে পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিবারের যে ত্যাগ, ধৈর্য, কারাবাস সবই দলের জন্য সহ্য করেছেন সেই সম্পর্কে আলোচনা করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, বক্তারা বক্তব্য বলেন আমাদের একটা দাবি সেটা হলো ভেড়ামারা উপজেলা বিএনপির একটা সুন্দর কমিটি উপহার দিবেন,শাহাজান আলিকে বাদ দিয়ে কোন কমিটি হবে না। নিজেরা নিজেদের মধ্যে কাদা ছুড়া বাদ দেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক শাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও মোকারিমপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102