সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৮৭ Time View

 

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া-মাস্টারবাড়ী চেয়ারম্যান মার্কেটে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক  আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান মজু, মোঃ রুহুল আমীন, খালেদা নার্গিস, বীর মুক্তিযোদ্ধা আ: সালাম, ময়মনসিংহ জেলা যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল,
উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রউফ, সাবেক শ্রমিকদল সভাপতি মনিরুজ্জামান মনির,
শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ,বিএনপি নেতা মো: খলিলুর রহমান, উপজেলা জাসাসের সহসভাপতি সফিউল্লাহ আনসারী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরীফ হাসান, সদস্য  হাসিব আল হানিফ, ভালুকা উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি প্রার্থী মোঃ হারুন অর রশিদ প্রমূখ।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102