সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ Time View

 

মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসপ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ, মোঃ শাহিনুর রহমান সিজার যুগ্ম আহবায়ক ভেড়ামারা উপজেলা যুবদল এবং ভেড়ামারা উপজেলা শাখার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তারিক আজীজ কৌশিক, সিনিয়র সহ সভাপতি মোঃ রুবেল আহাম্মেদ,সিনিয়র সহসাধারণ সম্পাদক এসএম মিরাজুল ইসলাম নিলয়,সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ কমিটির সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত, পদ বঞ্চিত ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনেকেই,সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জিসপকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102