মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার নাম অ্যাড. বুলবুল আবু সাইদ শামীম। দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং জনসাধারণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি, সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান অ্যাড. বুলবুল আবু সাইদ শামীম। এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সম্প্রতি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে জিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,
“জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অ্যাড. বুলবুল আবু সাইদ শামীমের জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, জনগণের প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণের কারণেই অ্যাড. বুলবুল আবু সাইদ শামীম আজ মোকারিমপুর ইউনিয়নের মানুষের কাছে একজন জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
ঢাকা,সাভার ১৪৫/৭০
Design and Develop By Coder Boss