মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বই বিতরণ কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ হাবিবা খাতুন এবং মোকারিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জান মোহাম্মদ জান।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা মোছাঃ হাবিবা খাতুন বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হবে।
ইউপি সদস্য জান মোহাম্মদ জান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, বই বিতরণ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা,সাভার ১৪৫/৭০
Design and Develop By Coder Boss