মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গোরস্থান সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হাতে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে আওয়েরবীলের রাস্তায় গোরস্থান পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোঃ রবিউল ইসলামের বাসা জুনিয়াদহ ইউনিয়নের দোলুয়া গ্রামে, তিনি তার কলা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার পথে ভ্যান চালক মোঃ ওবায়দুল ইসলাম ও মুন্নাকে সঙ্গে নিয়ে উক্ত সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে রাস্তার পাশ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি বের হয়ে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়।
একপর্যায়ে তারা তিনজনকে জোরপূর্বক আটক করে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং তাদের ব্যবহৃত ভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভুক্তভোগীরা কোনোভাবে নিজেদের মুক্ত করে আশপাশে খোঁজাখুঁজি করলেও ছিনতাইকৃত ভ্যানের কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।
ঢাকা,সাভার ১৪৫/৭০
Design and Develop By Coder Boss