সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

ভেড়ামারায় দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা চুরি

Coder Boss
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

 

ভেড়ামারা উপজেলা প্রতিনিধিঃ ইখলাস হোসেন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বিকাশের দোকানের ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিক মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু (৩৭), পিতা– মোঃ রবিউল ইসলাম, সাং– ফারাকপুর, পৌর ১নং ওয়ার্ড, থানা– ভেড়ামারা, জেলা– কুষ্টিয়া। তিনি ফারাকপুর নাসিম স্ট্যান্ড (ভেড়ামারা থেকে গোলাপনগর রোড) সংলগ্ন এলাকায় একটি দোকান পরিচালনা করেন।

জানা যায়, দোকানে কোনো কর্মচারী উপস্থিত না থাকার সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানে বেআইনিভাবে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে ব্যবসার নগদ ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকান মালিকের বাবা মোঃ রবিউল ইসলাম দোকানে এসে ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান এবং ক্যাশ ড্রয়ারে কোনো টাকা না থাকায় চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের অবগত করেন এবং দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির প্রমাণ পান। পরে বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী দোকান মালিক অভিযোগে জানান, দ্রুত চোর শনাক্ত করে চুরি যাওয়া টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102