সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

কুষ্টিয়া-২ আসনে বিএনপির দলীয় ধানের শীষ মনোনয়ন ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী পাওয়ায় মোকারিমপুর যুব দলের যুবকদের ব্যাপক সাড়া

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী। তার এই মনোনয়নকে স্বাগত জানিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে যুব দলের মোঃ রিপনের উদ্যোগে এবং মোঃ তুহিন হোসেন, মোঃ মোহন আলী, মোঃ রশিদুল আলী,মোঃ অন্তর আলীর সহযোগিতায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোকারিমপুর ৫নং ওয়ার্ড যুব দলের সক্রিয় নেতা মোঃ রিপনের নেতৃত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় যুব সমাজ, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতি ও উৎসাহ প্রদর্শন করেন।

সভায় বক্তারা বলেন,
“ধানের শীষের পক্ষে জনসাধারণের যে সাড়া দেখা যাচ্ছে, তা প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর মনোনয়ন এই অঞ্চলের যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।”

স্থানীয়রা জানান, ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর সৎ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

মতবিনিময় সভায় মোঃ রিপন বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের আগ্রহ ও ভালোবাসা দেখে আমরা আরো অনুপ্রাণিত। ভেড়ামারার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর কোন বিকল্প নেই।”

স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে, কুষ্টিয়া-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102