সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম ।।

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

তুহিন সরকার মিরপুর প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী বাজারে শত শত মানুষের সাড়া পেলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাইকমান্ড যখন এমপি মনোনয়নের ক্ষেত্রে ত্যাগ, সততা ও জনপ্রিয়তা—এই তিন মূল যোগ্যতাকে অগ্রাধিকার দিচ্ছেন, তখন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে সেই নীতির বাস্তব প্রমাণ দেখালেন মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। ২৮ সেপ্টেম্বর (২০২৫), রবিবার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী বাজারে তাঁর পথসভায় জনগণ সমস্বরে তাঁকে মনোনয়নের যোগ্য ব্যক্তি হিসেবে সমর্থন দিয়েছেন।

ড. সাইফুল ইসলাম এই জনসভায় স্পষ্ট করেন যে তিনি দলের মধ্যে কোনো গ্রুপিং বা লবিংয়ে বিশ্বাস করেন না। তাঁর আদর্শ শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, ও তারেক রহমান। তিনি স্মরণ করিয়ে দেন যে, ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৫ সালে তাঁর বাবা শহীদ ফজলুল হক ফজল চেয়ারম্যান জুনিয়িদহ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি বলেন, “আপনারা দোয়া করবেন আমি যেন একজন সৎ, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী বড় নেতা হয়ে উঠতে পারি। সেটাই আমার ইচ্ছা।”

৩১ দফা নিয়ে লিফলেট বিতরণকালে জনগণ তাঁকে দেখে বুকে জড়িয়ে ধরেন এবং অনেকে আনন্দ-কান্নায় ভেঙে পড়েন, যা তাঁর জনপ্রিয়তার গভীরতা প্রমাণ করে। ড. সাইফুল ইসলাম আবেগঘন ভাষায় বলেন, “আপনারাই অর্থাৎ জনগণের ভালোবাসা, স্নেহ-মায়া-মমতা, শ্রদ্ধা আমার সবচেয়ে বড় সম্পদ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি’র সবচেয়ে বড় শক্তি জনগণের ভালোবাসা।’’ বক্তব্যের শেষে তিনি জনগণের কাছে সরাসরি জানতে চান, আন্দোলন সংগ্রামে ত্যাগ, সততার পরীক্ষায় উত্তীর্ণ ও স্থানীয় পর্যায়ে নির্বাচনের জন্য জনপ্রিয় কিনা। এর উত্তরে জনতা জোরালো কন্ঠে নিশ্চিত করেন যে, এই তিন মানদণ্ডে প্রফেসর ড. সাইফুল ইসলামই নমিনেশন পাওয়ার যোগ্য। এই জনরায় তাঁর মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে এক শক্তিশালী বার্তা দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102