মোঃ লিটন উজ্জামান ভেড়ামারা প্রতিনিধি :-
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কুষ্টিয়া জেলা পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এ চমকপ্রদ সাফল্য অর্জন করেছে ভেড়ামারা সরকারি কলেজ। প্রতিযোগিতায় কলেজটি ৮টি বিভাগে চ্যাম্পিয়ন এবং ৪টি বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
সফল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় ভেড়ামারা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়— ক্রিকেট, ১০০ মিটার দৌড় (ছাত্রী), ২০০ মিটার দৌড় (ছাত্র), ৪০০ মিটার দৌড় (ছাত্র), শটপুট (ছাত্রী), ডিসকাস (ছাত্রী), লং জাম্প (ছাত্র) ও লং জাম্প (ছাত্রী) বিভাগে।
অন্যদিকে রানার্স আপ হয়— ব্যাডমিন্টন (ডাবলস, ছাত্র), ৪০০ মিটার দৌড় (ছাত্র), শটপুট (ছাত্র) এবং বর্ষা নিক্ষেপ (ছাত্র) বিভাগে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই অর্জন প্রতিষ্ঠানটির ক্রীড়া চর্চার ধারাবাহিক উন্নয়ন ও সাফল্যেরই প্রতিফলন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা,সাভার ১৪৫/৭০
Design and Develop By Coder Boss