সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
দোয়া ও সমর্থন প্রত্যাশী — রফিকুল ইসলাম নাফু হাজী//ভেড়ামারা পৌরসভা, ফারাকপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বাবার জানাজায় মাটি দিতে পারেননি, বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন জীবন রহমান দুদু//মোকারিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে চাইলেন সকলের দোয়া ও সমর্থন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এসএস আল হুসাইন সোহাগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ জনসেবায় প্রশংসিত ভেড়ামারার ইউএনও আমিরুল আরাফাত, মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা উৎসবমুখর পরিবেশে ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান লিমন, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন করতে চান, চেয়েছেন সকলের দোয়া ও সমর্থন বাহাদুরপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে জনসেবা করতে চান আব্দুল করিম প্রামানিক ভেড়ামারায় ইউএনও মোঃ আমিরুল আরাফাতের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা।

অবৈধভাবে হাডিং ব্রিজে বালু উত্তোলনের অভিযোগে দুজন গ্রেফতার।

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ Time View

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি –

হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনায় ২ জন আটক!! উভয়কে ১ মাসের কারাদন্ড।

ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের অন্তর্গত হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছেন ভেড়ামারা উপজেলা প্রশাসন।

সোমবার (০৪ সেপ্টেম্বর’২৫) দুপুর ২ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ও ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার জাতীয় মেশিন চালিত নৌকাকে ধাওয়া করেন। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ কামাল প্রামানিক (৪৯), পিং-মোঃ নুর প্রামানিক, সাং-বাহিরচর ১৬দাগ, ও মোঃ হাফিজুর রহমান (২৪), পিং-মোঃ আজাদ, সাং-খাজানগর, কুষ্টিয়াকে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে উভয়ে দন্ডিত হইয়াছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।
এ ঘটনায় স্থানীয় পদ্মাপাড়ের স্থানীয় জনসাধারণ, কৃষকমহল ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102